৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

জামায়াতের আমির সম্পর্কে যা বললেন ভিপি নুর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ‘মানবতাবাদী’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সমকাল

Thank you for reading this post, don't forget to subscribe!

ওমরাহ পালন শেষে দেশে ফিরে বুধবার নিজ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।নুর দাবি করে বলেন, সরকার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দাম্মামে আওয়ামী লীগের লোকজন হত্যা করার উদ্দেশে আমার ওপর হামলা করেছে। আমি যে হোটেলে গিয়েছি সেখানেও তারা আমাকে ভয় দেখানোর জন্য টহল দিয়েছে, ঘোরাঘুরি করেছে। কাজেই দেশে আমি কতটুকু নিরাপদ জানি না।

বিএনপি মহাসচিব ও জামায়ত আমিরের প্রসঙ্গ টেনে নুর বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত একজন মার্জিত রাজনীতিবিদকে জেলে নিতে সরকার কার্পণ্য করেনি। জামায়াতের আমিরের মতো মানবতাবাদী লোককে যারা জঙ্গিবাদে জড়িয়ে জেলে নিতে পারে সেখানে আমি শঙ্কায় আছি। তারা আমার বড় ধরণের ক্ষতি করবে। তাই আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্যের সঙ্গে বৈঠকের অভিযোগ ওঠে নুরের বিরুদ্ধে। ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির নেতা ও মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে তার একটি ছবিও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে নুরের দাবি ছিলো ছবিটি এডিট করা।

Loading