২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০২
শিরোনাম:

শিক্ষককে মারধর করায় আ.লীগ নেতাকে দল থেকে অব্যাহতি

কুড়িগ্রামের রৌমারীতে প্রধান শিক্ষককে মারধর করায় এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ পদ থেকে মো. রোকনুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) রাতে রৌমারী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এতে লিখিত বক্তব্য পাঠ করেন রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রা।

বক্তব্যে তিনি বলেন, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রোকনুজ্জামান ফুলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবীকে আমার অফিস কক্ষে বাগবিতণ্ডার সময় চড়থাপ্পড়, কিলঘুষি মারেন।

তিনি আরও বলেন, এটা মোটেও ঠিক করেননি তিনি। বড় মাপের অন্যায় করেছেন। বিষয়টি তাৎক্ষণিক কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগকে জানালে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নির্দেশে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে এ ঘটনায় শনিবার সন্ধায় আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন, সহযোগী আসাদুজ্জামান ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে রৌমারী থানায় মামলা করেছেন ভুক্তভুগী শিক্ষক নরুন্নবী।

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষককে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে উপজেলা আওয়ামী লীগের পাশাপাশি জেলা আওয়ামী লীগের অনেক নেতা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এনিয়ে আরটিভি অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

 

Loading