৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২১
শিরোনাম:

বিএনপির নতুন কর্মসূচি: ঢাকায় পদযাত্রা

গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবি আদায়ে আগামী সপ্তাহে রাজধানীর চার স্থানে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-৩০ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

অপরদিকে, ২৮ জানুয়ারি বাড্ডা শাহজাদপুর থেকে মালিবাগ আবুল হোটেল এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বিএনপির আজকের সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Loading