২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৪
শিরোনাম:

কলাপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে উদ্ধসঢ়;যাপিত হয়েছে সরস্বতী পূজা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উদ্ধসঢ়;যাপিত হয়েছে
সরস্বতী পূজা। বৃহস্পতিবার সকাল থেকেই শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামন্ডপগুলো। এ উপজেলায় মন্দির ও বিদ্যালয়সহ ব্যাক্তি উদ্যোগেও শহরের পাড়া মহল্লা ও বিভিন্ন গ্রামে সরস্বতী পূজা উদযাপিত হয়। আলপনা দিয়ে সাঁজানো হয়েছে প্রতিটি পূজা মন্ডপ। বিদ্যার দেবীর পায়ে ফুল, বেল পাতা ও দুর্বা দিয়ে পূষ্পাঞ্জলি অর্পন করেন ভক্তরা। পাশেই রাখা হয় শিক্ষার্থীদের বই-খাতা।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়া দেবীর সামনে হাতে খড়ি দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করেছেন অনেকেই। পরে বিতরন করা হয় প্রসাদ। তবে কিছু কিছু পূজা মন্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান,পূজা মন্ডগুলোতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Loading