৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৭
শিরোনাম:

পাঠানের শাহরুখ খান হলেন ডেভিড ওয়ার্নার (ভিডিও)

বলিউড কাঁপছে ‘পাঠান’ ঝড়ে। সিনেমাটি দিয়েই দীর্ঘ চার বছর রুপালি পর্দায় লিড রোলে ফিরলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর ফিরেই পুরোপুরি সফল এ অভিনেতা। বলিউডের প্রথম সিনেমা হিসেবে প্রায় ১০০টিরও বেশি দেশে মুক্তি পায় পাঠান।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভারতে মুক্তির পর থেকেই সব শ্রেণির দর্শকের মন জয় করেছে পাঠান। পাঠানের তালে কোমর দুলিয়েছেন দেশটির আবাল-বৃদ্ধ-বনিতা।

এবার পাঠান আবহে গা মেলালেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার। সোশ্যাল মিডিয়া বরাবরই ট্রেন্ড করেন ওয়ার্নার। বিভিন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন। বেশিরভাগ পোস্ট তিনি করেন ভারতীয় সিনেমার জনপ্রিয় দৃশ্যের নকল করে।

এবার শাহরুখ খানের মুখে নিজের মুখ বসিয়ে তিনি ইন্সটাগ্রামে শেয়ার করলেন। এই প্রথম নয়, এরআগেও এই কাজ করেছেন ওয়ার্নার।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৪০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে পাঠান। দীর্ঘদিন পর শাহরুখ রুপালি পর্দায় এসেই আগুন লাগিয়েছেন। ফলে বলিউডের ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করা ওয়ার্নার নিজেকে দূরে রাখতে পারেননি।

তিনি পাঠানে শাহরুখের বিভিন্ন দৃশ্যে নিজের মুখটা বসিয়ে তা শেয়ার করেছেন। এর মধ্যে ‘বেশরম রং’ গানে শাহরুখের দৃশ্যে ছিল ভিডিওটি। ক্যাপশনে লিখেছেন, ‘ওয়াও, দারুণ সিনেমা। আপনারা কি নাম বলতে পারবেন?’

 

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

Loading