৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৩
শিরোনাম:

বন্দুকের নল ঠেকিয়ে বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই: আ স ম ফিরোজ

বাউফলে কাছিপাড়া ইউনিয়নে শনিবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল আখতারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক চীফহুইপ, পটুয়াখালী -২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় এসেছিল, আজ জনগন সোচ্চার, জনগন উন্নয়নে বিশ্বাসী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে জনগন মুগ্ধ। তারা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে, বিএনপি আর কোনদিন বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় আসতে পারবে না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য মো. রায়হান শাকিব, বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভাইস-চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান। ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন মিয়াসহ প্রমূখ। সম্পাদনা: অনিক কর্মকার

Loading