৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৩
শিরোনাম:

সময় থাকতে জনগণের সঙ্গে আপস করেন: আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির পদযাত্রা নিয়ে আওয়ামী লীগ ভীত হয়ে গেছে। বিএনপি চায়, গণবিস্ফোরণের আগেই সরকার ক্ষমতা ছেড়ে দেবে। কারণ জনগণ সরকারের জেল ভেঙে বেরিয়ে আসতে চায়। সময় থাকতে জনগণের সঙ্গে আপস করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, শান্তি মিটিংয়ের নামে অশান্তির সভা করবেন না। বিএনপি কর্মসূচি দিলে পাল্টা কর্মসূচি দেবেন না। প্রয়োজন হলে আগে কর্মসূচি দেবেন। আমরাও আপনাদের দিনে কর্মসূচি দেবো না। যদি শান্তি চান বিএনপির কর্মসূচির দিন কর্মসূচি দেবেন না। এরপরও যদি অশান্তির কর্মসূচি দেন, জবাব কীভাবে দিতে হয় সেটা শিগগির দেখতে পাবেন।

তিনি বলেন, ক্ষমতায় বসার জন্য নয়, বিএনপি জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন করছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে চায় বিএনপি। কিন্তু বিএনপি আন্দোলন করলেও সরকার ভয় পায়, চুপ থাকলেও ভয় পায়।

তত্ত্বাবধায়ক সরকারের আওয়ামী লীগ ও জামায়াতের দাবি ছিলো জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কথা শুনলেই সরকারের মাথাব্যথা শুরু হয়ে যায়। অথচ এটা আওয়ামী লীগ ও জামায়াতের দাবি ছিলো।

Loading