৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৩
শিরোনাম:

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের ভোগমান চারমাথা বাজারে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল সরকার দেশীগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার তার সার ও কীটনাশকের দোকানে বসেছিলেন। এ সময় ১০-১৫ জনের একটি দল অস্ত্র হাতে দোকানের ভেতরে ঢুকে তাকে গুলি করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। বিস্তারিত পরে জানানো হবে।

 

Loading