৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

যুব বিশ্বকাপে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংকে পাঠালো দক্ষিণ আফ্রিকা

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে জুনিয়র টাইগাররা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পচেফস্ট্রুমে শুরু হয়েছে ম্যাচটি। ইতিমধ্যে ম্যাচের টস সম্পন্ন হয়েছে। টস জিতে বাংলাদেশের অধিনায়ক আকবর আলীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রোটিয় সেনাপতি ব্রেইস প্যারসন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। অন্যদিকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাও শেষ চারে যেতে মরণ কামড় দিয়ে শুরু করবে।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসাইন, তৌহিদ হৃদয়, শামীম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব ও হাসান মোর্শেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : ব্রেইস প্যারসন, খানিয়া কোটানি, লুক বেউফর্ট, জোনাথন বার্ড, আচিলে ক্লোয়েট,জেরাল্ড কোয়েটজ, টাইরসে কারেলস, মোন্ডেল খুমালো, জ্যাক লিস, ফেকো মোলেটসানে ও তিয়ান ভ্যান ভুরেন।

Loading