৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৩
শিরোনাম:

অস্ত্র ঠেকিয়ে ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী একটি গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের টাকার গাড়িতে ছিনতাই হয়। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

গাড়িটি বুথে টাকা ঢোকাতে রাজধানী থেকে সাভারের ঢাকা ইপিজেডে যাচ্ছিল। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ঢাকা ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

Loading