৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

কলাপাড়ায় ৫ ইউপি নির্বাচন: দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা এবং হাতপাখা প্রতীকের সমর্থকদের মারামারির ঘটনায় দুই চেয়ারম্যান প্রার্থী পাল্টাপাল্টি দু’টি সংবাদ সম্মেলন করেছে। এতে একে অপরকে দোষ চাপিয়ে দেয়া হয়। তবে উভয় পক্ষের দাবী সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনের। শনিবার ও শ্রক্রবার কলাপাড়া প্রেসক্লাবে মিলনায়তনে পাল্টাপাল্টি দু’টি সংবাদ সম্মেলন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নুর হোসেন তুহিন শনিবার বেলা ১১ টারদিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন কাজী হেমায়েত উদ্দিন হিরন দীর্ঘ ২৫ বছর ধরে মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সাথে কাজ করে আসছেন। এবারও আ’লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন। শুক্রবার বেলা ১১ টায় তার কর্মী সমর্থকরা তেগাছিয়া মীরবাড়ি এলাকায় ভোট চাইতে গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও হাতপাখার সমর্থকরা পরিকল্পিত ভাবে
নৌকা প্রতীকের কর্মীদের উপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

এতে অন্ততঃ ১০ জন গুরুতর আহত হয়। এরমধ্যে জালাল নামে এক কর্মীর এখনো জ্ঞান ফেরেনি। সে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল নির্বাচনী তফসিল ঘোষনার পর থেকে বহিরাগতদের এনে দাঙ্গা-হাঙ্গমা করে আসছে। তিনি এ
হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় প্রেস ক্লাবে মিলনায়তনে একই হামলার ঘটনা ও বিভিন্ন অভিযোগ এনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন খান দুলাল তার মৌখিক বক্তব্যে বলেন’ নৌকা প্রতীকের সমর্থকরা শুক্রবার এ হামলা চালিয়ছে। এসময় হাতপাখার সমর্থকরা তা প্রতিহত করতে গেলে এ হাঙ্গামার সৃষ্টি হয়। তবে তিনিও সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনের দাবী জানান।এ সময় সংগঠনের নেতাকর্মী ও হাতপাখা মার্কার সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৬ মার্চ কলাপাড়া উপজেলায় পাঁচটি ইউনিয়নের ইউ’পি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এসব ইউনিয়ন গুলোতে প্রচার- প্রচারনা তুঙ্গে উঠেছে। তবে এসব ইউনিয়নের ভোটাররা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট প্রদানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Loading