৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

কলাপাড়ায় সাত পা ও দুই মাথ নিয়ে গরুর বাছুরের জন্ম

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সাত পা ও দুই মাথ নিয়ে একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। শনিবার
সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক সোহেল মৃধার একটি গাভী এমন বাছুর প্রসাব করে। বাছুরটিকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় জমান উৎসুক গ্রামবাসী। তবে জন্মের তিন ঘণ্টা পরই বাছুরটি মারা যায়। বাচ্চা প্রসব করা গাভীটিরও অবস্থা ভালো না। সুস্থ করে তুলতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে কৃষক সোহেল মৃধা জানান।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় বাসিন্দারা জানান, সোহেল মৃধার ১৩টি গরু রয়েছে। এর মধ্যে একটি গাভী শনিবার সকালে বাছুর প্রসব করে। ব্যাতিক্রম ভাবে এটি জন্ম হয়। বাছুরটি সাতটি পা ও দু’টি মাথা ছিলো। এছাড়া এটির চারটি কান, দু’টি মুখও ছিলো। জন্মের মাত্র তিন ঘণ্টা পরই বাছুরটি মারা যায়। পরে সেটিকে মাটিচাপা দেওয়া হয়। কলাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গাজী শাহ আলম জানান, কনজেনিক্যাল ডিফেক্টের কারণে এমন বাছুর জন্ম নিতে পারে। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান।

Loading