এর আগে স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে প্রশাসনের গাফিলতি ও পুলিশ কর্তৃক শিক্ষার্থীদের গুলিবিদ্ধের অভিযোগ তুলে প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে তারা আন্দোলন শুরু করে।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ক্যাম্পাস উত্তপ্ত করে তোলেন। এ বিক্ষোভ মিছিলে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা যোগ দেন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তাদের দাবিগুলো তুলে ধরেন।
প্রসঙ্গত, শনিবার বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পরে বিজিবি মোতায়েন করা হয়।
![]()