‘বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা শিকার হন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নায়ক নিরব। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হয়েছে নানা হাসি-ঠাট্টাও। তবে বিষয়টি নিছক একটি দুর্ঘটনা- যা নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন অপু-নিরব দু’জনেই।
Thank you for reading this post, don't forget to subscribe!মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে ঘটে যাওয়া এই দুর্ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কথা রটে, অপুর ওজন বেশি হওয়ার কারণে নিরব ব্যালেন্স হারিয়ে পড়ে যায়।
এসব আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরী। তিনিও জীবনে বহুবার পড়ে গেছেন, সেকথাও ভক্ত-দর্শকদের সঙ্গে শেয়ার করেন। আর জানিয়েছেন, বিষয়টি নিয়ে মজা করার কিছুই নেই। এবার তার মতো অপু-নিরবের হয়ে কথা বললেন চিত্রনায়িকা তমা মির্জা।
এক ফেসবুকবার্তায় তিনি বলেন, ‘ছোটবেলায় গ্রামের বাড়িতে বৃষ্টির মধ্যে উঠানে সুরুত করে পড়ে যেতাম। এটা ভাইবোনদের সঙ্গে আনন্দের একটা অংশ ছিল। আর এখন তো অনিচ্ছাকৃত অহরহ পড়ে যাই, যেটা আনন্দের অংশ না হলেও বিব্রতকর বটে। বিশ্বের এমন অনেক ঘটনার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি। তফাত শুধু একটাই, আমাদেরটা দেখে আমরাই মজা পাই, ছোট করি, ভাইরাল বানাই। আর বাইরেরটা দেখে এই আমরাই আবার আফসোস করি, সান্ত্বনা দিই, পরিস্থিতি বোঝার চেষ্টা করি।’
![]()