২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪০
শিরোনাম:

কেন্দ্রের সামনে লোক সমাগম থাকলেও অলস সময় পার করছে ভোটগ্রহণ কর্মকর্তারা, নেই বিএনপির এজেন্ট

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা দেখা গেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে এ এলাকায় বিএনপির কোনো এজেন্টের উপস্থিতি দেখা যায়নি। তবে সরকারি দলের এজেন্ট ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তেজর্গাও আদর্শ স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কামাল হোসেন জানান, তাদের কাছে ধানের শীষের কোনো এজেন্ট এসে রিপোর্ট করেননি। মেয়র পদের নৌকা ও ঠেলাগাড়ির এজেন্ট আছে, তবে অন্য কোনো মার্কার কেউ এখনো আসেননি। এ কেন্দ্রে ভোটরা রয়েছেন ৩১২৮ জন। এর মধ্যে প্রথম ঘন্টায় ৬ বুথে ভোট পড়েছে, ১৮ টি দ্বিতীয় ঘণ্টায় ২৮, তৃতীয় ঘন্টায় ৩০। এবার ইভিএম হওয়ায় মনিটরে প্রদত্ত ভোটের সংখ্যা দেখা যাচ্ছে।

ইভিএমে ভোট দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন ভোটাররা। আয়শা আকতার নামের এক ভোটার বলেন, ‘ইভিএমে দেওয়ায় ভালোই লেগেছে। কখন কী করতে হবে মেশিন বলে দিচ্ছিল, নিজের কাছে নিশ্চিন্ত হয়েছি যে ভোটটা ঠিক জায়গাতেই পড়েছে।

তবে ভিন্ন প্রতিক্রিয়াও আছে। নাম প্রকাশ না করার শর্তে এক ভোটার বলেন, পর্দা দেওয়া থাকলেও মনে হচ্ছে অন্য কেউ হয়তো মনিটর দেখেছে। আর মেশিন বলে তার ভোট ঠিক জায়গায় পড়বে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। কয়েকটি কেন্দ্রে দেখা গেল, পোলিং কর্মকর্তারা ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন কীভাবে ভোট দিতে হবে।

Loading