৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

ডেইজি সারোয়ারের কাপড় ছেঁড়া হয়েছে (ভিডিও)

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ডেইজি সারোয়ারকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই পক্ষে সংঘর্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। ছিঁড়ে ফেলা হয়েছে ডেইজির পোশাক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরের বায়তুল ফালাহ ভোট কেন্দ্রে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা যায়, বেলা ১১টার দিকে ঢাকা উত্তর সিটির ৩১ নম্বর ওয়ার্ডের বায়তুল ফালাহ কেন্দ্রের ভেতরের ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু সমর্থকদের নিয়ে অবস্থান করছেন। তিনি ভোটারদের ওপর প্রভাব বিস্তার করছেন অভিযোগ করেন লাটিম প্রতীকের প্রার্থী ডেইজি সারোয়ার। এ সময় সেন্টুর নেতৃত্বাধীন কয়েকজন যুবক ডেউজির জামা টেনে ধরে। এতে তার পরিধেয় কামিজ ছিঁড়ে যায়। সেন্টু উপস্থিত থাকলেও তিনি বাধা দেননি বলে অভিযোগ করেন ডেইজি।

দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ থেকে ১২ জন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর থেকে টাউনহল বাজার এলকা ও শেরশাহসুরী রোড এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুল পুলিশ ও র‌্যাব সদস্যরা অবস্থান করছে।

এ ব্যাপারে ডেইজি সাংবাদিকদের বলেন, একটি কেন্দ্র থেকে আমার এজেন্টরা ফোনে ওখানে ঝামেলার কথা বলেন। তখন আমি সেখানে গেলে সেন্টুর তিন-চারজন লোক এসে আমার গায়ে হাত দিয়ে কাপড় ছিড়ে ফেলে। এসময় আমাকে লাঞ্ছিতও করা হয়।

এ ঘটনায় মামলা করবেন বলে জানান ডেইজি।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়েছিলেন ঢাকা উত্তরের ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ডেইজি সারোয়ার। লাটিম মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই নারী নির্বাচনী গানের কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে স্থানীয় একটি সূত্র বলছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের অজ্ঞাত কারণে তার পাশে পাওয়া যায়নি।

ভিডিও…

Loading