৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো.শাকিল আকন (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত শাকিল ওই গ্রামের মো.মোশারফ আকনের ছেলে। সে এ বছর লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে গরুর ঘরে পানি লাইনের বিদ্যুৎ সংযোগের মর্টার লাইনের সকেট ঠিক করার সময় বাবা-মায়ের সামনে বিদ্যুৎপৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক
শাকিলকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মো.জসীম সাংবাদিকদের জানান, নিহতের ম্বজনদের আবেদনের প্রেক্ষিতে হাসপাতালে নিহতের মরদেহের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আইনী প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু
হবে।

Loading