জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় দোকান বন্ধ করে পালিয়েছেন মুরগি ব্যবসায়ীরা।আজ সোমবার দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজারে এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতি রাখতে লোহাগড়া বাজারের মুদি, মিষ্টি, মাংস ও নিত্যপণ্যের দোকানে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি দোকানে ব্রয়লার মুরগি ২৪৫ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বুঝতে পেরে তারা ২১০ টাকা দরে মুরগি বিক্রি শুরু করেন। এ সময় অনেকে দোকান বন্ধ করে পালিয়ে যান। তিনি আরও জানান, মূল্য তালিকা না থাকায় মুরগি ব্যবসায়ীসহ ১০টি দোকানের মালিককে ২৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
![]()