৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩২
শিরোনাম:

রাবি আইবিএ-এর সান্ধ্যকালীন এমবিএ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (৪ এপ্রিল) আইবিএ-এর পরিচালক প্রফেসর ড. জিন্নাত আরা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের ২২তম ব্যাচের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত ৮ এপ্রিলের পরিবর্তে আগামী ২০ মে, ২০২৩ সকাল ১০:৩০ থেকে বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অফিস চলাকালীন সময়ে ভর্তি ফরম উত্তোলন ও জমা প্রদান করা যাবে।
আবেদন জমা প্রদানের শেষ সময় ১৭ মে, ২০২৩।

Loading