৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৩
শিরোনাম:

বঙ্গবাজারের আগুন বিএনপি নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের

রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় বিএনপি নাশকতা করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আজিমপুর সরকারি কলোনি মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। তাদের আন্দোলনে কেউ সাড়া দিচ্ছে ন। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘ রোজার সময়ও তিনশ স্থানে রাস্তা অবরোধ করে মানুষকে অতীতের মতো কষ্ট দিচ্ছে বিএনপি। যদি তারা রাস্তা বন্ধ করে রোজাদারদের কষ্ট দেয়, আন্দোলনে ব্যর্থ হয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাসের উসকানি দেয় তাহলে আওয়ামী লীগও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দেবে।’

আওয়ামী লীগেরে এই নেতা বলেন, ‘বিএনপির হাট ভেঙে গেছে। যতই চিৎকার করুক বিএনপির ভাঙা হাট আর জমবে না। বিএনপি হাঁটুভাঙা দল, আর দাঁড়াতে পারবে না। আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। এই সংকটের মধ্যেও দেশের মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে।’

এ সময় বিএনপিকে নষ্ট রাজনীতি বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামালের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ মানুষ হুমায়ুন কবিরসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

Loading