২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪০
শিরোনাম:

স্বতন্ত্র কমিশনার কাউন্সিলর পদপ্রার্থী মুন্সি কামরুজ্জামান হাসপাতালে

ভিকারুন্নেসা নুন স্কুল নির্বাচনী কেন্দ্রে আওয়ামী লীগ কমিশনার পদপ্রার্থী আবুল বাসার এবং স্বতন্ত্র প্রার্থী মুন্সি কামরুজ্জামান সমর্থকদের মধ‌্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (১ ফেব্রুয়ারি) সিটি নির্বাচন ভোট শেষ হওয়ার পর এ সংঘর্ষের ঘটনায় আহত হয়ে স্বতন্ত্র প্রার্থী এখন হাসপাতালে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড ভিকারুন্নেসা নুন স্কুল নির্বাচনী কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র কমিশনার পদপ্রার্থী মুন্সি কামরুজ্জামান কেন্দ্রের সামনে অবস্থান করছিলেন। এ সময় অপর প্রার্থীর আবুল বাসারের লোকজন হকি স্টিক, লোহার রড দিয়ে অতর্কিত হামলা করে। মুন্সিসহ অপর ২ জন মাথা, পিঠ, বুকে আঘাত পেলে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ পরিদর্শক ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, কাউন্সিলর প্রার্থী মুন্সিকে হাসপাতালের ৯৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Loading