এই সরকারের সময় ফুরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১০ এপ্রিল) রাজধানীর গোপিবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আয়োজিত অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাবা মরহুম এম এ করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বর্তমানে বাংলাদেশকে একটা ভয়াবহ ও দুর্বিষহ অপশাসনের মধ্য দিয়ে চলতে হচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত। গত দুইটা নির্বাচনে সরকার গঠন করতে এই সরকার এমন কোন অপকর্ম নেই যা তারা করে নাই, আর ক্ষমতা কুক্ষিগত করতে এমন কোন নির্যাতন নেই যা তারা এ দেশের সাধারণ মানুষের উপর করছেনা। আর ক্ষমতায় থেকে দেশ থেকে হাজার হাজার টাকা লুট করে বেগম পাড়া বানাচ্ছে।
ইশরাক হোসেন আরও বলেন, সরকার উন্নয়নের নামে মিথ্যাচারের ঢোল পিটাচ্ছে, আরেক দিকে দেশের বহু মানুষ দুর্ভিক্ষের মধ্য দিয়ে দিনাতিপাত করছে।
![]()