৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১২
শিরোনাম:

নায়ক জ্যাকেট পরলেও নায়িকার পরনে শাড়ি-ব্লাউজ, আপত্তি শ্রুতির

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। বলিউডেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়াল্টেয়ার ভিরিয়া’। সিনেমাটিতে ৬৭ বছর বয়সী চিরঞ্জীবীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ৩৬ বছরের শ্রুতি।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ সিনেমায় একটি রোমান্টিক গানে পারফর্ম করেছেন চিরঞ্জীবী-শ্রুতি। শাড়ি পরে বরফের মধ্যে নাচতে দেখা যায় তাদের। কিন্তু বরফের মধ্যে এভাবে আর নাচতে নারাজ শ্রুতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

আপত্তি জানিয়ে শ্রুতি হাসান বলেন— ‘বরফের মধ্যে নাচতে পছন্দ করি না। সত্যি এই কাজটি কঠিন। বরফের মধ্যে নাচার সময় নায়ক জ্যাকেট পরতে পারেন। কিন্তু আমরা জ্যাকেট, কোট, শাল কিছুই পরতে পারি না। বরফের মধ্যে আমাদের পরনে থাকে শাড়ি-ব্লাউজ। সম্প্রতি আমি এমন পরিস্থিতে একটি গানের শুটিং করেছি। আমি সংশ্লিষ্টদের অনুরোধ করছি, এ ধরনের কাজ বন্ধ করুন।’

অভিনয়ে ঠিক আগের মতো সরব নন শ্রুতি হাসান। গত বছর তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। চলতি বছরের ১৩ জানুয়ারি মুক্তি পায় ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’। তার মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সালার’। এ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমা কন্নড় ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।

Loading