৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

হাটহাজারীতে পাওয়ার প্ল্যান্টে আগুন, কিছু স্থানে সাময়িক বিদ্যুৎ বিপর্যয়

হাটহাজারীতে ১০০ মেগাওয়াট পিকিং প্ল্যান্টের একটি ২৩০ কেবির বৈদ্যুতিক ট্রান্সফরমারে (সিটি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের কয়েকটি স্থান সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১৫ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী রেজাউল করিম।

তিনি বাংলানিউজকে বলেন, ট্রান্সফরমারে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড হয়। স্বাভাবিকভাবে বিদ্যুৎ কেন্দ্রে এ ধরণের বৈদ্যুতিক গোলোযোগ হতে পারে। এই কারণে চট্টগ্রামের কিছু কিছু এলাকায় লোডশেডিং হয়। বর্তমানে সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। প্রায় ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে।

Loading