৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৩
শিরোনাম:

কলাপাড়ায় আকস্মিক কাল বৈশাখী ঝড়ে ১০ টি বসত ঘর বিধ্বস্ত, উপড়ে গেছে অসংখ্য গাছপালা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক কাল বৈশাখী ঝড়ে ৪ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
এছাড়া আরও ৬ টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এসময় বেশ কিছু গাছপালা উপড়ে পড়ে। ছিড়ে যায় টাওয়ার থেকে ৩৩ কেভি লাইনের মুল তার। ফলে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদুৎ ব্যাবস্থা। সোমবার রাত ৯ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক কাল বৈশাখী ঝড়ে ওই ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে বসবাসকারী সত্তার মোল্লার বসতঘর, নেছার ফকিরের বসতঘর, সোবহান মোল্লার বসতঘর ও শহীদ মোল্লার বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়া এসময় অন্তত আরও ৬ টি বসতর ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

Loading