৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১
শিরোনাম:

দই টক হওয়ায় বর-কনেপক্ষের হামলা, আহত ২০

লক্ষ্মীপুরে বিয়ে পরবর্তী মধ্যাহ্নভোজে দই টক হওয়ায় বর ও কনেপক্ষের হামলায় পার্টি সেন্টারের কর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার দুপুরে পৌর শহরের কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পার্টি সেন্টারের মালিক রাকিবুজ্জামান রাকিব বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন কনের বাবা খোকন ড্রাইভার ও খালাতো ভাই রুবেল হোসেন। আহতরা হলেন মামলার বাদী রাকিব, রেস্টুরেন্টের ম্যানেজার শাহাদাত হোসেন, বাবুর্চি রাসেল, পরান ও মাজেদসহ অন্যরা।

মামলার বাদী রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘দই টক হওয়ায় বর ও কনেপক্ষ হামলা করেছেন। এতে আমিসহ আমার কর্মীরা আহত হয়েছে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, পৌর শহরের সাহাপুর এলাকার বৃষ্টি নামের এক তরুণীর সঙ্গে সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আল-আমিনের বিয়ে হয়। সে উপলক্ষে পার্টি সেন্টারে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। খাওয়ার সময় দই টক হয়েছে বলে কনেপক্ষ অভিযোগ করেন। এ নিয়ে কনেপক্ষের লোকজন তর্কাতর্কি শুরু করেন। তাদের সঙ্গে বরপক্ষও যোগ দেন। একপর্যায়ে বর ও কনেপক্ষের লোকজন পার্টি সেন্টারের কর্মীদের ওপর হামলা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Loading