৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৩
শিরোনাম:

আশাশুনির কুল্যায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা 

আশাশুনি প্রতিনিধি:  আশাশুনি কুল্যায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কুল্যা ইউনিয়ন পরিষদ হলরুমে উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার টেকনিক্যাল অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ও শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুর রহমান রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ।
পিকেএসএফ এর সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসকে হাসান, সদস্য শেখ বাদশা, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দুর্যোগ কালীন সময়ে জনসাধারণের করণীয়, দুর্যোগের পূর্ব মুহূর্তের প্রস্তুতি, নিরাপদ আশ্রয়সহ দুর্যোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!