৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১২
শিরোনাম:

কেন্দ্রের ভেতরেই দুই কাউন্সিলর সমর্থকদের হাতাহাতি

বরিশালের ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোড মাদ্রাসা কেন্দ্রের ভেতরেই ভোট দিতে আসা লাটিম মার্কার প্রার্থী মু. শাহরিয়ার সাচিব (রাজিব) এবং টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদের (মান্না) সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভোট গ্রহণ শুরুর পর থেকেই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

টিফিন বক্স মার্কার প্রার্থী শেখ সাঈদ আহমেদের (মান্না) সমর্থক শাহিন হোসেন বলেন, লাটিম মার্কার প্রার্থী ও তার স্ত্রী ভোটারদের জোর করে তাদের পক্ষে ভোট দেওয়াচ্ছে। আমাদের কাউকে ঢুকতে দিচ্ছে না। তারা আমাদের সন্ত্রাসী বলছে। আমাদের বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে।

লাটিম মার্কার প্রার্থী মু. শাহরিয়ার সাচিবের (রাজিব) স্ত্রী মৌসুমী কবির মৌ বলেন, ‘টিফিন বক্সের প্রার্থী মাঠে নেই। সে ভোটারদের টাকার প্রলোভন দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসছে। এর বাধা দেওয়ায় আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আমাদের লাইনেই দাঁড়াতে দিচ্ছে না। বলছে বের করে দেবে ‘

লাটিম মার্কার আরেক সমর্থক বলেন, ‘সবাই জানে শেখ সাঈদ আহমেদ মান্না একাধিক, মার্ডার ও অস্ত্র মামলার আসামী।এপিবিএন কর্মকর্তা দুলাল আহমেদ বলেন, ‘এখানে ঝামেলা হচ্ছে এমন খবর পেয়ে আমরা এসেছি। দুই কাউন্সিলরের লোকজনকে কেন্দ্রের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক। যেকোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।’

Loading