ভাবছেন এ আবার কেমন খবর? কেমন শিরোনাম? কিন্তু ঘটনাটি মোটেই গুজব বা ভুয়া নয়। বরং বেশ কিছুদিন ধরেই ইন্টারনেট তোলপাড় করছে এ আরবি গানটি। আর সেই গান নিয়েই তুমুল হট্টগোল সোশ্যাল মিডিয়ায়।
Thank you for reading this post, don't forget to subscribe!সোশ্যাল মিডিয়ায় এই গান শেয়ার করে নেটিজেনরা বলছেন, এই গানটি নাকি একেবারেই অফিসের বসকে হাতে রাখার গান! ব্যাপারটা কিন্তু একেবারেই মিথ্যে নয়। কারণ, গানের প্রতিটি কথাতেই বসের মন জয় করার কথা বলা রয়েছে।
গানটি গেয়েছেন সাদ লামজারেদ। মরক্কোর এই গায়ক বহুদিন থেকেই জনপ্রিয়। ইউটিউবের মধ্যে দিয়ে গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছেন সাদ। ইতিমধ্যেই এই বসকে হাতে রাখার গানটি ৭৯ কোটি ৯৯ লাখ ৪ হাজার ৯৬৮ ভিউ হয়েছে। তবে শুধু গানের জন্য নয়, গায়কের রূপেও মুগ্ধ আট থেকে আশি।
![]()