৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩১
শিরোনাম:

বিদেশি শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশের শাসনতন্ত্র মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো বিদেশি শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না। আমরা একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন আমরা তার সবকিছুই করেছি।’

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১২ আগস্ট ) দুপুরে সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসোমিয়া ও আকসা চুক্তি বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গেই নতুন চুক্তি করবে না বাংলাদেশ। আর এতে দেশের উপর কোনো প্রভাব পড়বে না। কারণ- বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।’

আসন্ন ব্রিকস সম্মেলনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা দাওয়াত দিয়েছে। মনে হয় প্রধানমন্ত্রী যাবেন।’

তিনি আরও বলেন, ‘ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ব্রিকসের এই বড় অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৭০টি দেশ অংশগ্রহণ করবে। এতগুলো দেশের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হবে। ভারতের প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রধানমন্ত্রী যাবেন। অনেক ধরণের আলাপ-আলোচনার জন্য এটা ভালো জায়গা। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।’

Loading