২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১১
শিরোনাম:

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানেদুই পেশাদার গরুচোর আটক

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১লক্ষ ৩০হাজার টাকা মূল্যের ১টি অষ্ট্রেলিয়ান
চোরা গরু ও গরুচুরি কাজে ব্যবহৃত একটি পিক আপ ভ্যানসহ ২ জন পেশাদার গরু চোরকে আটক করা
হয়েছে। জেলা গোয়েন্দা কার্যালয়সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাত অনুমানিক ৩টা ৫০ মিনিটে
বগুড়া চারমাথা বাসষ্ট্যাণ্ড টু দুপচাঁচিয়া আঞ্চলিক সড়কের চারমাথা সেঞ্চুরি হোটেলের সামনে গরুসহ
১টি পিকআপ ভ্যান করে সংঘবদ্ধ পেশাদার চোরের একটি দল চুরি করে যাওয়ার সময় স্থানীয় মানুষের সন্দেহ
হলে ডিবি পুলিশকে খবর দেয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় ডিবি পুলিশ তাদের পিকআপ ভ্যানের গতিরোধ করে পিকআপ ভ্যান তল্লাশী শুরু করলে একপর্যায়ে ওই পিকআপ ভ্যানে থাকা গরুসহ তালা কাটা যন্ত্র, বেশ কয়েকটি লোহার রড ও চুরির আলামত ড্রাইভারের সিটের নিচ থেকে উদ্ধার করে। আটকৃত ২ চোরেরা হলেন, কাহালু উপজেলার শিকর গ্রামের আলমগীর হোসেনের পুত্র সালাম প্রাং (২৭) ও একই এলাকার বাসিন্দা তাফসের হোসেনের পুত্র মোঃ ইউনুস (৩০)। আটকৃত ২ চোরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। চোরাই গরু উদ্ধার কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো- ন-১৯-১১২৫) উদ্ধার করে। বগুড়া জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী (বিপিএম) জানান, গরুসহ আটককৃত পিকআপ ভ্যান জব্দ করে আসামীদের মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Loading