২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৮
শিরোনাম:

সূর্যাস্তসহ কুয়াকাটার মনোমুগ্ধকর দৃশ্যঅবলোকন করলেন রাষ্ট্রপতি

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের বেলাভূমে থেকে রাষ্ট্রপতি এ্যাড.মো.আবদুলহামিদ সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করলেন। তিনি শেষ বিকেল থেকে সন্ধ্যাপর্যন্ত সৈকতের জিরো পয়েন্টে বসে মনোমুগ্ধকর দৃশ্য দেখেন। রাতে তিনি পর্যটনইয়ুথ-ইন মোটেল মিলনায়তনে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগকরবেন। রাষ্ট্রপতি আগমন উপলক্ষ্যে কুয়াকাটা জুড়ে নিñিদ্র নিরাপত্তা বলয় গড়েতোলা হয়।মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টার যোগে কুয়াকাটায়পৌছলে তাকে স্বাগত জানান, বরিশাল বিভাগীয় কমিশনার মো.ইয়ামিনচৌধুরী, পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশাসকমো.মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মইনুল ইসলাম সহ প্রশাসনেরউর্ধ্বতন কর্মকর্তারা।রাষ্ট্রপতির সফরসঙ্গী রয়েছে তাঁর সহধর্মিনী রাশিদা খানম, পূত্র রাসেল আহমেদতুহীনসহ পরিবারের সদস্যরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসময় স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব,রাষ্ট্রপতির সচিবসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। হেলিপ্যাড থেকেমহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁর সফরসঙ্গীসহ সরাসরি পর্যটন ইয়ুথ ইনস্থলে চলে যান। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। শেষ বিকেলেরাষ্ট্রপতি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে গিয়ে সমুদ্র সৈকতের মনোরম দৃশ্যঅবলোকন করেন। কিছু সময় অতিবাহিত করেন। দেখেন মনলোভা সূর্যাস্তের দৃশ্য।তিনি কুয়াকাটার সৌন্দর্য দেখে মুগ্ধ হন। সৈকত থেকে ফিওে সাংস্কৃতিকঅনুষ্ঠান উপভোগ করেন। রাষ্ট্রপতি পর্যটন ইয়ুথ ইনে রাত্রিযাপন করবেন। বুধবারবিকেল তিনটায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের দ্বিতীয়সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে ঢাকায় ফিরে যাবেন ।

Loading