৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

বিএনপির সহিংসতার আশঙ্কায় মানুষ ভোটকেন্দ্রে যায়নি : তথ্যমন্ত্রী

বিএনপির লোকজনের হামলার আশঙ্কা থেকেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা কেন্দ্রে আসেননি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। তবে ভোটার সংখ্যা কম হলেও উপমহাদেশের মানদণ্ডে নির্বাচনে সবচেয়ে ভালো ভোট হয়েছে বলেও জানান তিনি।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঢাকা সিটি নির্বাচনে ভোটারের অনুপস্থিতির কারণ জানাতে গিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির লোকজন হামলা করবে, এমন আশঙ্কা থেকেই ভোটাররা কেন্দ্রে আসেননি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটি নির্বাচনে অংশ নিয়ে বিএনপি বলেছে, এটি আন্দোলনের অংশ। এখন বিএনপির আন্দোলন মানে মানুষ মনে করে জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ খুন। বিএনপির এই সহিংসতার আশঙ্কায় মানুষ ভোটকেন্দ্রে যায়নি।’

তিনি বলেন, ‘ঢাকা সিটি নির্বাচন নিয়ে নানা রকম বিচার-বিশ্লেষণ চলছে। আমি মনে করি উপমহাদেশের মানদণ্ডে এটি সবচেয়ে ভালো নির্বাচন।’

এর কারণ হিসেবে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে কোনো হাঙ্গামা হয়নি। অবৈধভাবে কোনো সিল মারার ঘটনা ঘটেনি। ইভিএমে ভোটগ্রহণ করার কারণে কোনো বিশৃঙ্খলা হয়নি। এ জন্য জালভোটও পড়েনি। কারণ ইভিএমে একজনের ভোট অন্যজনের দেওয়ার সুযোগ নেই।’

ইভিএম প্রশ্নে বিএনপির অভিযোগ বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘ইভিএম নিয়ে বিএনপি নানা অপপ্রচার চালাচ্ছে। আসলে বিএনপি প্রযুক্তিকে সব সময় ভয় পায়।’

Loading