৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১২
শিরোনাম:

গজারিয়া থানা প্রেসক্লাবের উপদেষ্টা জহিরুল ইসলাম কাননের মায়ের কুলখানি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জ: গজারিয়া থানা প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা বার কাউন্সিলের সদস্য এডভোকেট জহিরুল ইসলাম কাননের মমতাময়ী মাতার কুলখানি উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
তার মায়ের কুলখানিতে ২ হাজার লোকের খাবারের আয়োজন করে এডভোকেট জহিরুল ইসলাম কাননের পরিবারের সদস্যরা

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার ( ৪ জানুয়ারী ) বাদ জোহর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের তার নিজ বাড়িতে এ-ই দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কুলখানিতে উপস্থিত ছিলেন, গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময়ের স্টাফ রিপোর্টার নেয়ামুল হক (নয়ন,) থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: শাখাওয়াত হোসেন, গজারিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনবানী পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: আবুল হোসেন, গজারিয়া থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকা রিপোর্টার গাজী মাহমুদ পারভেজ, থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ হাসান, থানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক আমার বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: সুমন খান, থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক তরুন কন্ঠের রিপোর্টার মো: রাকিব হাসান ভূইয়া, থানা প্রেসক্লাবের সাঃ সম্পাদক ও দৈনিক রূপ বানী পত্রিকার রিপোর্টার মো: গোলাম মহিউদ্দিন, বুলেটিন পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম সেন্টু, প্রেসক্লাবের উপদেষ্টা তোফাজ্জল হোসেন সরকার , প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, সদস্য শামীম আহমেদ ও ,মানিক মিয়া, সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন এতিমখানার ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Loading