২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৮
শিরোনাম:

কলাপাড়ায় বসত বাড়িতেমুখোশধারীদের হামলা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীরকলাপাড়ায় বসত বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা।কুপিয়ে তচনচ করা হয়েছে ঘরবাড়িসহ আসবাবপত্র। কেটে ফেলা হয়েছেফলোজ ও রোপনকৃত বৃক্ষ। সন্ত্রাসীদের বাধা দেয়ায় ওই বাড়ির গৃহবধুফাতেমা বেগমকে লাঞ্চিত করা হয় বলেও অভিযোগ ভুক্তভোগি পরিবারের।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবারশেষ বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম নিশান বাড়িয়ায়যুবলীগ নেতা ছিদ্দিক শিকদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।গৃহবধু ফাতেমা জানান, মুখোশধারী সন্ত্রাসীরা ৬/৭ টি মোটরসাইকেলেযোগে বাড়ির ভিতরে প্রবেশ করে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েআতঙ্ক সৃষ্টি করে তারা। এর পর বাড়ি ঘর কুপিয়ে নগদ টাকা ও গৃহবধুরব্যবহৃত সর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়।কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এঘটনায় কোনঅভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলেতিনি জানান।

Loading