প্রথমবার বিশ্ব আসরের ফাইনাল। জুনিয়র টাইগারদের কাছে বিষয়টা একটু চাপেরই। তবে চাপহীন খেলার লক্ষ্য নিয়েই ভারতের বিরুদ্ধে মাঠে নামছে আকবর আলীরা।
Thank you for reading this post, don't forget to subscribe!দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে শিরোপা নিষ্পত্তির ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ যুবদলের সেনাপতি আকবর আলী। লক্ষ্য তাড়া করে খেলার সুবিধার্থে ভারতের অধিনায়ক প্রিয়ম গার্গকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আকবর।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দুদলই অপরাজিত আছে। তবে ভারতকে মোকাবেলা করা কঠিন হলেও অসম্ভব কিছু না। ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে নামলেও বাংলাদেশ একটি পরিবর্তন এনেছে। হাসান মুরাদের পরিবর্তে অভিষেক দাস খেলবেন আজ।
বাংলাদেশ একাদশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, অভিষেক দাস, আকবর আলী, রকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান সাকিব।
ভারত একাদশ : যশস্বী জয়সওয়াল, দিব্যাংশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুড়েল, প্রিয়ম গার্গ, সিদ্ধেষ ভীর, অথর্ব অ্যাঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।
https://www.facebook.com/groups/1822928361323654/wp/1092892114376827/?av=100003676333698
![]()