৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৯
শিরোনাম:

কার্যক্ষেত্রে দেখিয়ে দিবো বিএনপির আন্দোলন করতে জানে : মঈন খান

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আওয়ামী লীগ নেতারা মশকরা করে বলেন বিএনপির আন্দোলন করতে জানে না। আওয়ামী লীগ তো আন্দোলন করতে জানে তাহলে পুলিশ-র‌্যাবকে ব্যারাকে রেখে রাজপথে আসেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সরকারের উদ্দেশ্যে ড. আব্দুল মঈন খান বলেন, প্রশাসন দিয়ে ক্ষমতায় থাকা যায় কিন্তু মানুষের অন্তরে কোনদিন স্থান পাওয়া যায় না। হুমকি-ধমকি দিয়ে মানুষকে ভয় দেখানো যায় কিন্তু কোনদিন মানুষের মন জয় করা যায় না।

জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ একই নীতিতে চলছে মন্তব্য করে তিনি আরো বলেন, তারা মানুষকে ভয় দেখিয়ে, মানুষের উপর নির্যাতন চালিয়ে, মানুষের উপর অত্যাচার করেছে। বিএনপি সেই নির্যাতন-অত্যাচার বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও উদারনৈতিক একটি রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ভোটের অধিকার বিশ্বাস।
ড. মঈন খান বলেন, গায়ের জোরে ক্ষমতায় থাকা যায় সেটা আমরা স্বীকার করছি। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন দেশে অত্যাচার-নির্যাতন চালিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্টরা ক্ষমতা দখল করেছিল কিন্তু তারা কোন সময় চিরদিন টিকে থাকতে পারেনি। এটাই হচ্ছে প্রাকৃতিক সত্য এবং প্রকৃত ইতিহাস।

Loading