৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২২
শিরোনাম:

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছে জুনিয়র টাইগাররা, বর্ণাঢ্য আয়োজনে আকবরদের বরণ করলো বিসিবি

দেশে পৌঁছেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দল। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার কিছু আগে এমিরেটস এয়ারলাইন্সে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশ্বকাপজয়ী যুবাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন বিসিবি সভাপতি ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিমানবন্দর থেকে বীর ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডে নেয়া হবে বিশেষ বাসে।  ইয়াং টাইগারদের জন্য সকাল থেকে বিমানবন্দরে অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

ইতিহাস সৃষ্টিকারীদের নিয়ে মাতামাতি হবে এটাই স্বাভাবিক।  হয়েছেও তাই।   সকাল থেকেই সাজ সাজ রব ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।  যেন উৎসবের শহর।  এ যাত্রায় রং ছড়িয়েছেন সমর্থকরা।

Loading