৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২২
শিরোনাম:

খালেদা জিয়ার মৃত্যুর পর লাশ তার স্বজনদের দেয়া হবে না বরং হেলিকপ্টারে করে ফেনীতে বা অন্য কোথাও সরকারের নিয়ন্ত্রণে দাফন করা হবে, বললেন মেজর (অব.) আখতারুজ্জামান

প্যারোল নাটক নিছক আইওয়াশ উল্লেখ করেন বিএনপির সাবেক এই এমপি বলেন, যতোক্ষণ পর্যন্ত রাজনৈতিক ফয়সালা না হবে, জেলে পচে মরলেও খালেদা জিয়াকে কোনোভাবেই মুক্তি দেবে না সরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাসে মেজর আখতার লিখেছেন, বর্তমান সরকার রাষ্ট্রকে তাদের কড়া নিয়ন্ত্রণে রাখার জন্য যা করছে তা সরকারের দৃষ্টিভঙ্গিতে কোনো ভুল দেখি না। রাষ্ট্রকে সরকারের বজ্রমুষ্টিতে করায়ত্ত করে কঠোর নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন বাহানায় বা ছলচাতুরি করে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে সরকার কোনো ভুল করছে না। সরকারে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ও নিরাপত্তার জন্য তাকে কারারুদ্ধ করে রাখা ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই। অতীতে অনেক সরকার তাদের বিরোধী পক্ষকে শুধু কারারুদ্ধই করেনি, অনেককে নির্মমভাবে হত্যা করেছে অথবা হত্যা করার প্রচেষ্টা চালিয়েছে। রাজনীতিতে বিজয় লাভ করতে পারলে সব কিছুই বৈধ হয়ে যায়।

সরকার কাউকে প্রলুব্ধ করে প্যারোলের আবেগ তৈরি, আবার আইনজীবীদের সামনে মুলা ধরে জামিনের নাটক সাজানোর জন্য। এগুলো সরকারের নিজস্ব গেমপ্ল্যান। রাজনীতির মাঠে সুস্পষ্ট বিজয় বা অবস্থান ছাড়া খালেদা জিয়া কারাগারে মরেও মুক্তি পাবে না; কারাগার থেকে কবরে স্থানান্তরিত হবে মাত্র।

Loading