৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৩
শিরোনাম:

মিথ্যা বলার পুরস্কার থাকলে প্রথমটি পেতেন মির্জা ফখরুল, বললেন তথ্যমন্ত্রী

বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সাংবাদিক শাবান মাহমুদ রচিত ‘বঙ্গবন্ধুর সারাজীবন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি নেতারা প্রতিনিয়ত সুন্দরভাবে মিথ্যাকে গুছিয়ে সত্য হিসেবে পরিবেশন করে যাচ্ছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, যদি সবকিছুতেই না বলার প্রবণতা থেকে বিএনপি-জামায়াত পরিহার করতো, বাংলাদেশ আরও অনেক এগিয়ে যেতে পারতো। বিএনপি বলেছে-দেশের মানুষকে নাকি সরকার জিম্মি করে রেখেছে। যে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ছয়শ ডলার। সেই আয় এখন দুই হাজার ডলারে উন্নীত হয়েছে। দেশের মানুষকে বিএনপি-জামায়াত জিম্মি করেছে। দেশের মানুষকে তারাই জিম্মি করে, দিনের পর দিন অবরোধ ডেকে, মানুষের ওপর আবার পেট্রোল বোমাও মেরেছে তারা। রাজনীতির নামে এমন সহিংসতা এবং বীভৎসতা সম্প্রতি কোনও দেশে হয়নি।

হাছান মাহমুদ বলেন, একথা সত্য, পরপর তিন বার ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগে সুযোগসন্ধানী এবং অনুপ্রবেশকারীদের প্রবেশ ঘটেছে। যারা রাজনীতিকে ব্যবহার করে ফায়দা লুটতে চায়, ঢাল হিসেবে ব্যবহার করতে চায়, এসব সুযোগসন্ধানীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কে কোন দলের-মতের তা না দেখেই তিনি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ কল্পনা করেছিলেন, আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে চাই। দেশকে গঠন করতে হলে সবার সম্মিলিত ড্রচেষ্টা দরকার। আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকবে। ক্ষমতায় থাকলে সমালোচনাও হবে, ভুল-ত্রুটিও হতে পারে। পৃথিবীর কোনও সরকার শতভাগ নির্ভুলভাবে কাজ করতে পারেনি।

প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ এবং ‘বঙ্গবন্ধুর সারাজীবন’ বইয়ের লেখক ও সাংবাদিক নেতা শাবান মাহমুদ প্রমুখ।

Loading