৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৩
শিরোনাম:

দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত, ৩ জনকে কোয়ারেন্টাইনে ভর্তি, জানালো আইইডিসিআর

রোববার (৮ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। পুরুষ দুইজন ইতালী থেকে ভ্রমণ করে দেশে এসেছেন।এদের মধ্যে এক পরিবারের দু’জন সদস্য আছেন। বিদেশ ফেরত সদস্য থেকে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে। আক্রান্তদের বয়স ২০-৩৫ বছর।

এসময়, তাদের শারীরিক অবস্থা ভালো বলেও জানায় আইইডিসিআর। তাদের হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তবে কোন হাসপাতালে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি আইইডিসিআর।

Loading