৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৯
শিরোনাম:

ডাকসু নির্বাচন ঘিরে ধোঁয়াশা

দীর্ঘ ২৮ বছর পর হওয়া ডাকসু নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ মার্চ। পরবর্তী ছাত্রসংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আলোচনার গুঞ্জন চললেও এ নিয়ে একেবারেই ভাবছেনা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় উপাচার্য, প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এমন তথ্যই জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ প্রেক্ষিতে প্রশাসন ডাকসু নির্বাচন চাই না বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, সরকার যদি এ নির্বাচন নিয়ে না ভাবে তাহলে প্রশাসনও ভাববে না। আমার কাছে মনে হচ্ছে প্রশাসন, সরকার কেউ এ ব্যাপারে আগ্রহী নয়। নির্বাচনের বিষয়ে আমি উপচার্য মহোদয়ের কাছে জানতে চেয়েছিলাম তবে তার কথায় এমন কোনো সদুত্তর আমরা পাইনি। এখন সার্বিক বিষয় নির্ভর করবে শিক্ষার্থীদের উপরে। তারা যদি আন্দোলন করে রাস্তায় নেমে আসে তাহলে ডাকসু নির্বাচন সম্ভব বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শাকিল আহমেদ। তিনি বলেন, ডাকসু দেশের ভবিষ্যৎ সুদক্ষ নেতৃত্ব তৈরীর কারখানা। ডাকসুর বিগত ইতিহাস আমাদের সে কথায় স্মরণ করিয়ে দেয় বারবার। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভোট প্রদানের মাধ্যমে সুস্থ গনতান্ত্রিক ধারার চর্চা অব্যাহত রাখতে পারে। [৫] সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র মুজাহিদুল ইসলাম মৃদুল বলে, ডাকসু নির্বাচন হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় এবং কথা বলার একটি প্ল্যাটফর্ম পেয়েছে। আবার শিক্ষার্থীদের উপর প্রশাসনের একচেটিয়া প্রভাব অনেক হ্রাস পেপেয়ছে।

ডাকসু জিএস গোলাম রাব্বানী বলেন, আপাতত মনে হচ্ছে না ডাকসু নির্বাচন হবে। নির্বাচন না হলে ডাকসুর কি হবে এর উত্তরে তিনি জানান, তিন মাস পর বিশ্ববিদ্যালয় উপাচার্য যদি চান তবে এ সংসদ কার্যক্রম বাতিল করতে পারেন। এটি বিশ্ববিদ্যালয় উপাচার্যের উপরই নির্ভর করবে। সর্বশেষ নির্বাচন ছাড়াই ৬ টানা বছর (খাইরুল-খোকন) ছাত্রসংসদ কার্যক্রম চালিয়েছেন বলেও জানান তিনি।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু এজিএস সাদ্দাম হোসেন বলেন, ডাকসু নির্বাচন প্রশাসনের বদান্যতা নয়। এটি শিক্ষার্থীদের অধিকার। দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হলেও তা ছাত্রলীগের প্রচেষ্টাই সম্ভব হয়েছে। অবশ্যই যথা সময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ডাকসু নির্বাচন একটি আলোচনা সাপেক্ষ বিষয় এ বিষয়টি আপাতত আমাদের মাথায় নাই। এবিষয়ে ডাকসু নেতাদের সঙ্গে কোন আলোচনা নিয়েও ভাবছেন না বলে জানান তিনি।

Loading