৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করার কিছু নেই বললেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি বলেছেন, করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করার কিছু নেই এবং আতংকিত হবার কিছু নেই। দেশব্যাপী গত ভয়াবহ বন্যারমত করোনা ভাইরাস মোকাবেলায় সরকার প্রস্থ আছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার সকালে বিরল ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এলজিএসসি-৩ প্রকল্পের আওতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষিত দরিদ্র বেকার যুব মহিলাদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সাথে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রি ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে এবং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেনের সঞ্চালোনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলার স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুল ইসলাম, মহিলা সমিতির নির্বাহী পরিচালক জান্নাতুস সাফা শাহিনুর। এছাড়া প্রমূখও বক্তব্য রাখেন। সম্পাদনা : রাকি

Loading