৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

দেশে উৎপাদিত ও প্রচলিত ওষুধেই কোভিড-১৯ চিকিৎসা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

বাজারে থাকা বেশ কিছু ওষুধে কার্যকর ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, সত্যিকার অর্থে ভাইরাস বিরোধী কোনো চিকিৎসা বের হয়নি। ভ্যাকসিন পাইপলাইন থেকে পেতে ১ বছরের মতো সময় লাগবে, এর মধ্যে পৃথিবীর অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হয়ে যাবে। বাজারে কিছু কিছু ড্রাগ ড্রামাটিক রেসপন্স করছে। যদিও শতভাগ না। এর মধ্যে কিছু ড্রাগ আমাদের দেশেও পর্যাপ্ত রয়েছে।

ফেভিপিরাভির (Favipiravir) ও রেমডেসিভির (Remdesivir) দেশে উৎপাদনে কাজ শুরু হয়ে গেছে। এ ঔষধ গুলো জনসাধারনকে সরকারীভাবে দেওয়া হবে বলেও জানান তিনি।

ডা. আহমেদুল কবীর বলেন, দামি কিছু ড্রাগের মধ্যে রেমডেসিভির (Remdesivir) ইতালিতে ব্যবহার হচ্ছে। টকিলিজমব (Tocilizumab) নামে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাতের জন্য ব্যবহার করতাম এটাও করোনায় কাজ করছে। এটা বাংলাদেশে সর্বত্র পাওয়া যায়। এছাড়া চীন সরকার ইতিমধ্যে ফেভিপিরাভির (Favipiravir) অনুমোদন দিয়েছে, সেটাও আমাদের দেশে চলে আসার পথে। গতকাল ড্রাগ এডমিনিস্ট্রেশন (ডিজিডিএ) এটা আমাদের অনুমোদন দিয়েছে। বলা হয়েছে, কাচামাল নিয়ে এসে বাংলাদেশে তৈরি করবার জন্য।

অধ্যাপক কবীর আরো বলেন, অসিলটামিভির (Oseltamivir) আমরা আগে ‘ফ্লু’ু তে ব্যবহার করতাম। এটাও মোটামুটি কাজ করছে। সবচেয়ে ভালো কাজ করছে ম্যালেরিয়ার ঔষধটা ক্লোরোকুইন (Chloroquine)।

যারা কোভিড-১৯ এর অতি প্রাথমিক স্তরে আছেন, তারা আগে থেকে যদি এ ঔষধটা খেয়ে নেয় তাহলে অসুখ না হওয়ারও সম্ভাবনা আছে। ক্লোরোকুইন এর পরিবর্তে হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine ) নেওয়া যেতে পারে। এটা অন্যান্য দেশ ব্যবহার করছে। বাংলাদেশে এটা ইনসেপ্টা তৈরী করে। ব্রিটেনেও ইনসেপ্টার এই ওষুধ করোনা চিকিৎসায় ব্যবহার হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রেও করোনা চিকিৎসায় এই ঔষধ ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।

ডা. আহমেদুল কবীর বলেন, জাপান, চীন ও কিউবার চিকিৎসকরা হাতে-কলমে প্রমাণ করেছে যে, কোভিড-১৯ রোগের চিকিৎসায় বেশকিছু কার্যকর ওষুধ রয়েছে। এসব ওষুধ প্রয়োগে সফল চিকিৎসাও করা হয়েছে এবং এখনও হচ্ছে।

Loading