মঙ্গলবার (২৪ মার্চ) সকালে মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিওবার্তায় একথা জানান। আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসেরর বিস্তার রোধে ও জনগণের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ট্রাক, কাভার্ডভ্যান, ঔষধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ-এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পণ্যবাহি যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রেলওয়ের সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে এসব ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে আগামী ২৬ মার্চ থেকে দেশে সব ধরনের ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ ঘোষণা করা হচ্ছে।
করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। এসময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। আগামী ২৬ মার্চ সরকারি ছুটি, ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরসঙ্গে ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। করোনাভাইরাসের বিস্তৃতি রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া রোববার (২২ মার্চ) দেশের সুপারমার্কেটগুলোসহ সব দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।
![]()