৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৯
শিরোনাম:

খালেদা জিয়াকে নিতে বিএসএমএমইউতে নেতাকর্মীদের ভিড়, মহাসচিবের অনুরোধ শুনছেন না তারা

কিছুক্ষণের মধ্যে মুক্তি পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সেখানে ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। বিএনপির সিনিয়র নেতাকর্মীদের সরিয়ে চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। কিন্তু কেউ সহযোগিতা করছেন নেতাদের এই আহবানে। খালেদা জিয়ার কেবিন থেকে বের হয়ে মির্জা ফখরুল হ্যান্ড মাইকে নেতাকর্মীদের খালেদা জিয়ার জন্য রাখা গাড়িটি পাশ থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু নেতাকর্মীরা তার কথা শোনেননি।

Thank you for reading this post, don't forget to subscribe!

চারটার দিকে পুলিশের পক্ষ থেকেও নেতাকর্মীদের সরে যাওয়ার আহবান জানাতে দেখা গেছে। বুধবার বিকাল ৪টা ১০মিনিটি পর্যন্ত বিএসএমএমইউর কেবিন ব্লকে এ দৃশ্য দেখা গেছে।

এর আগে খালেদা জিয়াকে নিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পরিবারের সদস্যরা বিএসএমএমইউতে পৌঁছান। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনসহ নেতাকর্মীরা আগে থেকেই অবস্থান করছিলেন।
হাসাপাতাল থেকে খালেদা জিয়ার সরাসরি তার বাসভবন ফিরোজায় উঠার কথা রয়েছে। সেভাবেই প্রস্তুত রাখা হয়েছে ফিরোজা। বাড়ানো হয়েছে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর সংখ্যা।

Loading