৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৯
শিরোনাম:

বাংলাদেশকে জ্যাক মা ফাউন্ডেশনের দেওয়া ৩০ হাজার পিপিই সহ অন্যান্য সামগ্রী এসে পৌঁছেছে

 চীনের ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠান আলিবাবার সহায়তা করার ঘোষণা ও তার বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় চীন দূতাবাস। এরই মধ্যে ঢাকায় এসে পৌছেছে ৩০ হাজার পিপিই, ৩০ হাজার কিট, দুই লাখ ৭৫ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ৩০ হাজার এন৯৫ মাস্ক।

Thank you for reading this post, don't forget to subscribe!

[৩] ঢাকাস্থ চীন দূতাবাসের উপ প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর হুয়ালং ইয়ান জানান, এসব স্বাস্থ্য সামগ্রী করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত প্রথম সারির চিকিৎসকদের নিরাপত্তার জন্য সুযোগ তৈরি করবে।

[৪] করোনা পরীক্ষায় এর গত শুক্রবার দ্বিতীয় দফায় চীন সরকার ১০ হাজার কিট, ১০ হাজার পিপিই ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার পাঠায়।

[৫] এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে ২ হাজার কিট ও চিকিৎসা সহায়তা সামগ্রী দিয়েছিলো।

Loading