৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম:

সরকারের দেয়া নির্দেশ মানছে না জনগণ বেপোরোয়া চলাচলে ক্রমেই বাড়ছে অনিয়ম

মঙ্গলবার বিবিসি বাংলার পরিক্রমা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজবিজ্ঞানী সানজিদা নীরা বলেন, সরকারের ছুটির ঘোষণা ছাড়াও আরো দিক নির্দেশনা দেয়া উচিত ছিল। তাহলে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছাতো। কারণ তথ্য ঘাটতির কারণে মানুষ ছুটির আমেজে বাড়িতে চলে গেছে। যা সমাজের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, যোগাযোগের ক্ষেত্রে অনেক ঘাটতি তৈরি হয়েছে। এখন তা পূরণ করতে হবে। বিজ্ঞান সম্মতভাবে সঠিক বার্তা মানুষের নিকট পাঠাতে হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের জন্য নির্দেশনা হওয়া উচিত সহজ এবং সাধারণ ভাষায় যাতে জনগণ সেটা বুঝতে পারে। ভাষার ক্ষেত্রে কোট আনকোট ব্যবহার করতে হবে।

বিশ্লেষকরা মনে করছেন, সরকারের দেয়া ভাষা মানুষের বোঝার মতো হয়নি, তবে করোনা সংক্রমনের শঙ্কা বহু মানুষকে বিভ্রান্ত করেছে।

একই অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারের অনেক পদক্ষেপে এখনও ঘাটতি রয়েছে, পর্যাপ্ত পরিমাণ কিট থাকা সত্বেও কোনো কার্যক্রম শুরু হচ্ছে না। তবে সব চিকিৎসার ব্যবস্থা ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে বেশি সমস্যা হচ্ছে।

তিনি বলেন, দেশের এ সংক্রমন কাটতে আরও ২ সপ্তাহ সময় লাগবে। তবে সরকারকে সব বিষয়ের প্রতি সর্তক হতে হবে।

Loading