৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২২
শিরোনাম:

১০ হাজার পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা দিচ্ছে গণস্বাস্থ্য, সরকারকে সর্বদলীয় কমিটি করার আহ্বান জাফরুল্লাহর(ভিডিও)

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বলেন, সরকারের উচিৎ সর্বদলীয় কমিটি করা। জাতির এ সংকটময় মুহূর্তে আমরা কেউ আলাদা না, আমরা সবাই এক।

Thank you for reading this post, don't forget to subscribe!

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজধানীর ভাসমান মানুষদের বলবো আপনারা যেখানেই থাকেন দুই হাত দূরে দূরে থাকুন। আপনাদের খাবার পৌছে দেওয়া হবে।

তিনি বলেন, আমাদের একদিকে সামাজিক দূরত্ব প্রয়োজন আছে সে সঙ্গে খেয়াল রাখা বৈষ্যমটা যেনো না বারে।

ডা. জাফরুল্লাহ বলেন, দেশে যেহেতু কাজকর্ম নেই, সেজন্য আমরা স্থীর করেছি প্রতি মাসে কমপক্ষে ১০ হাজার পরিবারকে ১ মাসের জন্য খাদ্য সহায়তা দেবো। এতে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি লবন, ১ কেজি ডাল, ১ লিটার তেল এবং শুকনো কিছু খাবার থাকবে। যদি পরিবেশ স্বাভাবিক হয়ে যায় তাহলে তো ভালো। না হলে পর্যাক্রমে ৬ মাস দেওয়া হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা আরো বলেন, জনসমাগম যেনো না ঘটে সে জন্য বিভিন্ন এলাকায় ডিসি সাহেবের সহায়তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেবো।

করোনা পরীক্ষার কিট প্রসঙ্গে তিনি বলেন, পরাষ্টমন্ত্রী আমাদের সাহায্য করেছেন। আমরা চীন থেকে কাঁচামাল আনার ব্যবস্থা করেছি। আশা করছি ৫ তারিখ কিট ঢাকায় পৌছাবে। যদি পৌছাতে পারে ১০ তারিখের মধ্যে নমুনা সরকারকে দিয়ে দেবো। এ মাসের শেষে ১ লাখ কিট তৈরি করতে পারবো।

বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীচরে ১ ট্রাক খাদ্য জনসাধারণের মাঝে বিতরন করা হয়। বাকি ৬ ট্রাক গাইবান্ধা, শ্রীপুর, দৌলতদিয়াসহ বেশ কয়েকটি জেলায় পাটানো হয়েছে।

Loading