৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২
শিরোনাম:

বেতন দাবিতে ঢাকার কুড়িল, বাড্ডা, কাফরুল, গাজীপুর এবং চট্টগ্রামে পোশাকশ্রমিকের বিক্ষোভ

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে তারা এ বিক্ষোভ করেন। চট্টগ্রামে শ্রমিকদের ওপর পুলিশ লাঠিচার্জ করে পুলিশ। ১ ঘণ্টা বিক্ষোভের পর শ্রমিকরা ফিরে যান। ৭১ টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

বাড্ডায় শামসুর রিজিয়া ফ্যাশনস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভে করেছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তারা রাস্তায় নামেন। পরো স্থানীয় কমিশনার মাসুম গনির আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। জাগোনিউজ

পোশাকশ্রমিকরা বলেন, কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলেও, বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমেছেন তারা। করোনা সংকটের মধ্যে বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম জানান, বাড্ডার সাহারা ফ্যাসেন্স কর্তৃপক্ষ ২৬ তারিখ বেতন দিতে চেয়েছিলো। কিন্তু শ্রমিকরা তা না মেনে ২০ তারিখ বেতন চায়। এই দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলো। তবে এখন তারা আর সেখান নেই। স্থানীয় কাউন্সিলর ও থানা পুলিশ সমস্যাটি সমাধানের জন্য কাজ করছে। তাদের রাস্তা থেকে সড়িয়ে দেওয়া হয়েছে।

ভাষানটেক থানার ইন্সপেক্টর মো. সফিকুল ইসলাম জানান, পুরাতন কতুক্ষেত এলাকার খাজা কমপ্লেক্সের চিটগাং ফ্যাসন নামের গার্মেন্টস শ্রমিকরা এখনো সড়কের ওপর আছে। তারা তাদের পাওয়ানাটা চাইছেন। মালিক পক্ষ সেখানে এসেছেন। দুই পক্ষের কথা চলছে। আমরাও আছি। এখনো মিমাংসা হয়নি। গাড়ি চলাচলা সাইড দিয়ে যতটুকু সম্ভব করছে। পাশে আরো দুটি গার্মেন্টস বেতন দিচ্ছে। তাই সড়কে একটু বেশি শ্রমিক।

এর আগে গতকাল রাজধানীর উত্তরা ও টঙ্গীতে  পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।  টঙ্গীর বিসিক এলাকার আলাউদ্দিন অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড পোশাক কারখানার কয়েকশ শ্রমিক কারখানার সামনে এ বিক্ষোভ প্রদর্শন করেন।

Loading